ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ধনবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী  photo শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:২৮

স্বাধীনতার পর থেকে ২৬‌ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে তারি ধারাবাহিকতায় টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলা প্রশাসনের নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। 

বুধবার (২৬ শে মার্চ )  টাঙ্গাইলের ধনবাড়ী‌তে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।

পরে সূর্যোদয়ের সাথে সাথে ধনবাড়ী উপজেলা এর সামনে স্থাপিত শহিদ মিনারে  শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ , ধনবাড়ী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ, উপজেলা বিএনপি’র সভাপ‌তি ও  সাবেক অধ্যক্ষ এম এ আব্দুল আজিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার,উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাছান,উপজেলা আইসিটি অফিসার (এসিস্ট্যান্ট প্রোগ্রামার) ইঞ্জি. মোঃ নাঈম খান,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অবনীশ চন্দ্র মুনি, সাব অফিসার (ভারপ্রাপ্ত স্টেশন অফিসার) মোঃ সানোয়ার হোসেন সহ ধনবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল ৮টায় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ ও কুচকাওয়াজ, ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা। 

উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন, স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে এলাকাবাসীর হাতে আটক মাদকসেবী, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দাউদকান্দিতে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

মনপুরায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

বরিশাল উজিরপুরে নির্মাণের দু' মাসেই বেহাল কোটি টাকার সড়ক

গোপালগঞ্জে প্রায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পুলিশ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি - ডিআইজি

ফুলছড়িতে সারের বাজারে নৈরাজ্য, বিপাকে চরাঞ্চলের হাজারো কৃষক

বিলাইছড়িতে স্বাস্থ্যের ঝুঁকিতে ১৫০০ পরিবার: নেই পয়ো-নিস্কাশনের সুব্যবস্থা

রাজারহাটে বাসের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা