ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ২৬ মার্চ সুর্যদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী শেষে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এর পরে উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা ও পৌর বিএনপি, ধামইরহাট প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও এলাইন্সের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮ টায় সরকারি এম এম ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এ সময় সরকারি এম এম ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, মৎস্য অফিসার আইয়ুব আলী, প্রাণি সম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, আরএমও ডা. জহুরুল হক, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান