ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে মানবতার কল্যাণে প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬-৩-২০২৫ বিকাল ৬:১০

 টাঙ্গাইলে মানবতার কল্যাণে প্রতিবন্ধী কিছু মানুষের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে অগ্রগামী সেচ্ছাসেবী সংস্থা তাসিন ফাউন্ডেশন ও মানুষের কল্যাণে মানুষ এর যৌথ উদ্যোগে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ২৫ মার্চ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) মোঃ ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো: তৌহিদুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সাধারণ সম্পাদক নাফিসা তাবাসসুম খান' সহ অন্যান্য সুধীজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মানুষের কল্যাণে মানুষ সংস্থার সহ সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)। এ সময় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। ইতিপূর্বেও বেশ কয়েকবার বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের এই সংস্থার পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে ভালোলাগে। এই ভালোলাগা থেকেই মানুষের কল্যাণে মানুষ সংস্থার যাত্রা শুরু হয়েছে। প্রতিটি ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাই আমার পরিবারের অভিভাবক আমার শ্বশুর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব এর কাছ থেকে। আমার স্বামী সুমন খান মাহবুব আমার প্রতিটি কাজে উৎসাহ ও প্রেরণা জোগায়। আমাদের সংস্থার সাথে সম্পৃক্ত প্রত্যেকেই প্রতিটি ভালো কাজে সহযোগিতা করছে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত