ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়া বাজার বণিক সমিতির আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ১২:৩৪

লোহাগড়া বাজার বণিক সমিতির আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) বিকেল ৩টায় লোহাগড়া বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান। তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। ব্যবসায়ীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।"

সভায় আরও উপস্থিত ছিলেন বণিক সমিতির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম ও আজিজার সরদার, সহ-সভাপতি মাসুদ মোল্লা, সাবেক সহ-সভাপতি খোকন সরদার, সাবেক ক্যাশিয়ার ইকবাল মোল্যা, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী কালু পোদ্দার, হীরক মণ্ডল ও মফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা।

সভায় ব্যবসায়ীরা বাজার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ডাকাতি রোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। ওসি মো. আশিকুর রহমান ব্যবসায়ীদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বাত্মক ভূমিকা রাখবে বলে জানান।

ব্যবসায়ীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমানকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান