ডামুড্যায় জাতীয়তাবাদী শ্রমিকদলের ইফতার ও মাহফিল অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল এর উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের প্রধান অতিথি , বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা শ্রমিকদলের সভাপতি এমএ কাইউম চুন্নু মুন্সি তার বক্তব্যে বলেন, আপনারা মানুষের পাশে থাকবেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমরা মানুষের পাশে থাকবো মানুষ আমাদের পাশে থাকবে, আল্লাহ আমাদের হেফাজত করবেন, আগামী দিনে এদেশের সকলকে নিয়ে আমরা সুন্দর একটি দেশ গড়বো।
ডামুড্যা বাসস্ট্যান্ড মাঠে বুধবার বিকালে ডামুড্যা পৌরসভা শ্রমিকদলনেতা মিরাজ সিকদার ব্লু এর সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক এড. শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, পৌরসভা বিএনপির আহবায়ক আলমগীর মাদবর, উপজেলা শ্রমিকদলের সভাপতি কাসেম সরদার, সাধারন সম্পাদক আক্তার হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মজিদ মাদবর,হান্নান মাদবর,পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মান্নান দেওয়ান, যুবনেতা তোফায়েল ইসলাম,রাসেল মোল্যা,এড.রুহুল আমিন,রুবেল সিকদার,সোহাগ মিঝি,ছাত্রদল নেতা রাজ্জাক সহ প্রমুখ ।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত
রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা
পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক
রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ
শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য
চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা
ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন এনামুল হক
রাণীনগরের ৮ ইউনিয়নের ৭ টিতেই চরম পানির ঝুঁকিতেঃআগামী১০ বছরে হাহাকারের আশঙ্কা
চন্দনাইশে আজ থেকে এলডিপি বিলুপ্ত ঘোষণাঃ সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ
বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন