হাতিয়ায় বি এনপি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা " দোয়াও মুনাজাত
হাতিয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা শহরে চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালন করে দলটি।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এ.কে.এম ফজলুল হক খোকন।
হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম।
হাতিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো'র সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, সাবেক সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর, হাতিয়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমুখ।
সভায় হাতিয়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সোমবার সন্ধ্যায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর যারা হামলা করেছে তারা ফ্যাসিবাদের দোসর। সেখানে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
এসময় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান