তারেক রহমানের পক্ষে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষে আক্কেলপুরে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদের খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত দুদিন ধরে জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে এবং সেই সাথে ওই উপজেলা সমূহের ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীর মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। আক্কেলপুরের ওমান প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিক ইঞ্জিনিয়ার আমিনুর রহমান (সিআইপি) এর অর্থায়নে এই খাদ্য সামগ্রী ও অর্থ পৌছে দেয়া হয়।
সিআইপি আমিনুর ইসলাম বলেন, বিদেশে ব্যবসা করে যে অর্থ উপার্জন হয় তা থেকে কিছু অংশ এলাকার অসহায় মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করা উদ্দেশ্য। যেহেতু তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত তাই বিএনপির নেতাকর্মীদের সাথে এই আনন্দ ভাগাভাগি করা নৈতিক দায়িত্ব বলেও মনে করেন। ভবিষ্যতে এধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied