ইংল্যান্ড-পোল্যান্ড ম্যাচ ড্র
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে বুধবার রাতের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। এই ম্যাচে গ্যারেথ সাউদগেটের শিষ্যরা প্রথমে গোল পেয়ে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ম্যাচটি ড্র হয়েছে। ফলে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইংলিশরা।
বাছাইপর্বে নিজেদের গ্রুপে বেশ শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে নিজেদের প্রথম পাঁচ ম্যাচ জিতে সবার উপরেই থেকেই বুধবার রাতে পোল্যান্ড বিপক্ষে খেলতে নামে তারা।
এদিন বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণের হিসেবে পিছিয়েই ছিল ইংল্যান্ড। আর পোলিশরা বেশিক্ষণ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পারলেও ভুঁড়ি ভুড়ি তারা ঠিকই করেছে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। ফলে শেষ পর্যন্ত গোল ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে সফররত ইংল্যান্ড। অবশেষে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে ৭২তম মিনিটে। এ সময় অনেক দূর থেকে জোরালো শট চেষ্টা করেন কেইন। বল সামনে এক খেলোয়াড়ের ওপর দিয়ে গিয়ে ঠিকানা খুঁজে নেয় তিনি। পোলিশ গোলকিপার ঝাঁপিয়ে পড়ে বল ঠেকানোর চেষ্টা করলেও নাগাল পাননি।
এরপর ক্রমান্বয়ে ম্যাচে শেষ হতে থাকে। নির্ধারিত ৯০ মিনিটও পার হয়ে যায়। এ সময় মনে হচ্ছিল ১-০ গোলের সহজ জয়ই পাচ্ছে সাউথগেটের শিষ্যরা। কিন্তু খেলার রোমাঞ্চ তখনও বাকি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ থেকে লেভানডস্কির দূরের পোস্টে বাড়ানো দারুণ ক্রসে হেডে পোল্যান্ডকে উল্লাসে ভাসান এই মিডফিল্ডার। ফলে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
ম্যাচটি ড্র হলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে ইংল্যান্ড। ছয় ম্যাচে ৫ জয় এবং এক ড্র নিয়ে তাদের সংগ্রহ ১৬ পয়েন্ট। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান পোলিশদের। আর ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আলবেনিয়া।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি