ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় মাদক বিরোধি কথা বলায় দুই যুবকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৪:২০

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক বিরোধি কথা বলায় দেওয়ায় মিজানুর রহমান ও আকাশ মাহমুদ নামে দুই যুবকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সাটুরিয়া উপজেলা খেলাফত মজলিস এর সভাপতি আমিনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জান্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, হরগজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একে এম ফজলুল হক জুয়েল,সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান আরিফ, হরগজ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদূর রেজা, হরগজ ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিনসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন, এলাকায় মাদক বিরোধী কথা বলায় হরগজ চরপাড়া এলাকার সজিব,ফরহাদ,রুবেল,কাউসার,সাইদুর,জহিরুল ও রনিসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে মিজানুর রহমান ও আকাশ মাহমুদের উপর সন্ত্রাসী হামলা চালায়। বর্তমানে মিজানুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ দিলেও আসামীদের গ্রেফতার করছেনা থানা পুলিশ। তাই দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

এসময় জামায়াতে ইসলামের হরগজ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রব, মহিষালোহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব মাস্টার, ফৌজিয়া মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন, হরগজ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,আল মমিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মমিন মোল্লাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান