চৌগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ
যশোরের চৌগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সমাজের হতদরিদ্র অসহায় গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছার প্রধান কাঁচাবাজারের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রস্টের চৌগাছা উপজেলা শাখার সভাপতি শামীম হোসেনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির আলোচনা করেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম। প্রধান আলোচক বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক সাইফুল ইসলাম। বিশেষ আতিথির আলোচনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ট্রাস্টের কো-অর্ডিনেটর আব্দুল মোত্তালেব প্রমুখ।
এ সময় প্রেস ক্লাব চৌগাছার আহবায়ক দৈনিক যশোর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিহাব উদ্দিন, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন সাগর, ট্রাস্টের প্রচার সম্পাদক সুমন রেজা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সুমন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ঈদ সামগ্রী হাতে পেয়ে হতদরিদ্র মানুষেরা বেশ খুশি বলে তাদের সাথে কথা বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান