ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে সড়ক দুর্ঘটনা রোধে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২৭-৩-২০২৫ বিকাল ৫:২৮

সড়ক দুর্ঘটনা রোধে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী-বগা মহাসড়কের স্পিড ব্রেকারগুলোতে ইন্ডিকেটর দিয়েছে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল।

কলেজ শাখা ছাত্রদল নেতা মোঃ সফিকুল ইসলাম ইমরানের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) রাতে মহাসড়কটির গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ইন্ডিকেটর দেয়া হয়েছে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার সামনে, সরকারি জনতা কলেজের সামনে, নুতন বাজারে পাবলিক টয়লেটের সামনে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে স্পিড ব্রেকারগুলোতে সাদা রঙের ইন্ডিকেটর দেওয়া হয়েছে।

এ বিষয়ে ছাত্রদল নেতা সফিকুল ইসলাম বলেন, আসলে দূর থেকে স্পিটব্রেকারগুলো ঠিক মত দেখা না গেলে চলাচলে অসুবিধা হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এজন্যই শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ।

ছাত্রদল নেতা মোঃ মিরাজ হোসেন বলেন, ছাত্রদল সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে৷ সড়কে চলাচলে নিরাপত্তার প্রয়োজনের কথা মাথায় রেখে দুর্ঘটনাপ্রবণ মোড়গুলোতে এই ইন্ডিকেটর দেওয়া হয়েছে৷ এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল নেতা মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস