ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আইসল্যান্ডের জালে জার্মানির চার গোল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১১:১৩

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় রবিবার রাতে জার্মান জাতীয় ফুটবল দলের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামে স্বাগতিক আইসল্যান্ড। কিন্তু নিজেদের মাঠে পাত্তাই পেল না দলটি। এই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ‘জে‘ গ্রুপে নিজেদের প্রথম ৫ ম্যাচের চারটিতে জিতেছিল জার্মানি। ষষ্ঠ ম্যাচে আবারও জয়ের উদ্দেশ্যেই খেলতে নামে সময়ের অন্যতম শক্তিশালী এই দলটি।

জার্মানরা নিজেদের শক্তিমত্তার পরিচয় জিতেছে ম্যাচের শুরুতেই। মাত্র চার মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় সফরকারীরা। এ সময় লেরয় সানের বাড়ানো বলে সহজেই প্রতিপক্ষের গোলরক্ষককে প্রতিহত করে জালে বল পাঠান সার্জে গ্যানাব্রি।

এরপর প্রথমার্ধে আরও একটি গোলের দেখা পেয়েছে জার্মানি। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। জসুয়া কিমিচের ফ্রি কিকে হেডে লক্ষ্যভেদ করেন রুডিগার। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ম্যাচের প্রথম গোলে অবদান রাখা সানে এবার নিজেই গোল করে বসেন। বক্সের ভেতর থেকে গোরেটস্কার নিখুঁত থ্রু বল ডান দিক দিয়ে ছুটে গিয়ে জোরালো কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

তিন গোলে এগিয়ে থাকলেও আইসল্যান্ডের ডি-বক্সের একের পর এক আক্রমণ চালাতেই থাকে সফরকারীরা। ফলে শেষ পর্যন্ত ৮৮তম মিনিটে এক গোল পূর্ণ হয়। হাভার্টজের পাস থেকে লক্ষ্যভেদ করেন চেলসির ফরোয়ার্ড টিমো ওয়ার্নার। ফলে ম্যাচটি শেষ হয় ৪-০ গোল ব্যবধানে।

এ জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জার্মানি। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে আর্মিনিয়া। আর ১০ পয়েন্ট নিয়ে তিনে রোমানিয়া, ৯ পয়েন্ট নিয়ে তার পরেই নর্থ মেসিডোনিয়ার অবস্থান।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি