ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রোনালদোর জোড়া গোলে আল নাসরের দুর্দান্ত জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৪-২০২৫ দুপুর ১১:১৩

সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আল হিলালকে ৩-১ ব্যবধানে হারালো আল নাসর। শুক্রবার অনুষ্ঠিত রিয়াদ ডার্বিতে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে দলকে জয় এনে দেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধে আল নাসর এগিয়ে যায় আলি আল হাসানের অসাধারণ কার্ল করা শটে, যেটি গোলরক্ষক ইয়াসিন বোনোর হাত ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধ শুরু হতেই, ম্যাচের ৪৭তম মিনিটে সাদিও মানের পাস থেকে রোনালদো নিখুঁত শটে গোল করে ব্যবধান ২-০ করেন।
আল হিলাল হাল ছেড়ে দেয়নি। ৬২তম মিনিটে কর্নার থেকে আলি আল বুলাইহি হেডে গোল করে ব্যবধান কমান। তবে ম্যাচের ৮৮তম মিনিটে রোনালদো পেনাল্টি থেকে তার দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। পেনাল্টিটি আসে মুতাব আল-হারবির হ্যান্ডবলের কারণে, যেটি ভার দেখে সিদ্ধান্ত দেওয়া হয়।
এই জয়ে আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তারা এখন দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে মাত্র ৩ পয়েন্ট পেছনে এবং শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে ৭ পয়েন্ট দূরে।
এই ম্যাচে করা রোনালদোর দুই গোল নিয়ে তার সৌদি প্রো লিগে মোট গোলসংখ্যা দাঁড়াল ৭০-এ। তিনি ক্রমেই এগিয়ে চলেছেন তার ক্যারিয়ারের ১,০০০ গোলের লক্ষ্যের দিকে। এখন তার গোল ৯৩১টি।

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে