ঔষধ খাওয়া হলোনা আছিয়ার, মাইক্রোবাস কেড়ে নিল তার প্রাণ
নাতিকে নিয়ে ঔষধ কিনতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম(৫৮) নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮ টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার এর বাড়ির সামনে ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ বছরের নাতিকে সাথে নিয়ে ঔষধ কিনতে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে সাথে থাকা শিশুটি অক্ষত রয়েছে। ঘাতক মাইক্রোবাসটি এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত বৃদ্ধা লেবুখালী ইউনিয়নের হারুন হাওলাদারের স্ত্রী। দুমকি থানার ওসি জাকির হোসেন বলেন, লেবুখালী ও পটুয়াখালী সেতুর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক মাইক্রোবাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied