উখিয়ায় আপন চাচাতো ভাই বোনসহ নিহত ৩
কক্সবাজারের উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় আপন চাচাতো ভাইবোনদের মধ্যে জমির সীমানা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন নিহত হয়েছে।
এঘটনায় নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামায়েত নেতা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং শাহিনা বেগম। আহত রয়েছে পিংকি আকতার ও আব্দুল হামিদ নামে আরো দুইজন।
রোববার (০৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, এ ঘটনার খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশের টিম অভিযান চালিয়ে উভয়পক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। মূলত একটা গাইড ওয়ালের সীমানা নিয়ে তারা আপন চাচাতো ভাই বোনের মধ্যে এসব ঘটনা সংঘটিত হয়।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন ক্রয়কৃত জমিতে গাইডওয়াইল দিতে গিয়ে তার আপন চাচাতো ভাই আব্দুল মান্নান বাধা প্রদান করেন। গাইড ওয়াল বাধা প্রদানের কথা শুনে নিহত মাওলানা মামুন জমির সীমানাতে গেলে তার আপন চাচাতো ভাই মান্নানের সাথে বাকবিতন্ডা হয়। সেখানে এক পর্যায়ে ধাওয়া পালটা হামলা চালাই একে অপরের সাথে। এর পরে সংঘর্ষ অস্ত্র দিয়েই বয়ে যায় এলাকায়। সেই অস্ত্রের আঘাতে উভয় পক্ষের লোকই নিহত হয়।
কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, নিহতদের আপন চাচাতো ভাইদের মধ্যে দেওয়ালের সীমানা নিয়ে ঝগড়া হয়। এই ছোট ঘটনাকে কেন্দ্র করে বড় আকারে ধারণ করে। এক পর্যায়ে অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করেছে ফলে মৃত্যুর ঘটনা ঘটে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দু’জন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের