ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

টক্সিসিটি নিতে পারিনি বলেই ছেড়ে এসেছিলাম: শ্রাবন্তী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ১২:৪৫

এই মুহূর্তে বেশ ব্যস্ততায় দিন কাটছে ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ছবি 'হাঙ্গামা ডট কম'। আবার সামনেই মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি 'আমার বস'। সেখানেও এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। 
নন্দিতা কড়া ধাঁচের পরিচালক। তাই শ্রাবন্তী কখনো বকা খেয়েছেন কি না- ভারতের গণমাধ্যমের থেকে পাওয়া এমন প্রশ্নের জবাব হাসিমুখেই দেন নায়িকা। বললেন, 'না, আমাকে একবারের জন্যও বকা খেতে হয়নি। পরের বার যখন কাজ করব তখন বকা খাব কিনা জানি না। তবে এবার খাইনি।'
যদিও বকা খেতে আপত্তি নেই শ্রাবন্তীর। বলছিলেন, 'বকা খাওয়াটাও কিন্তু উচিৎ। তবেই তো বুঝতে পারা যাবে ভুলটা কী! তবে ভগবানের আশীর্বাদে আমি বকা খাইনি। সেই ছোট্ট থেকে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত শ্রাবন্তী। সেটে পরিচালকই বস! এরকম টক্সিক বস অর্থাৎ পরিচালক পেয়েছেন কখনো- এই প্রশ্নেরও উত্তর দিলেন শ্রাবন্তী। লুকিয়ে রাখলেন না শ্রাবন্তী। তার উত্তর, 'হ্যাঁ পেয়েছি। এনওসি দিয়ে বেরিয়েও এসেছি। আসলে আমি টক্সিসিটি নিতে পারি না। সেই কারণেই ছেড়ে বেরিয়ে আসি।'
তবে কে সেই পরিচালক তা স্পষ্ট করেননি শ্রাবন্তী। শুধু জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকে এমন ঘটনা ঘটেছে তার সঙ্গে। 

 

Aminur / Aminur

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি

কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’