ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জমলো না ম্যানচেস্টার ডার্বি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ১২:৪৮

ম্যাড়মেড়ে ম্যানচেস্টার ডার্বিতে জেতেনি কেউ। রোববার প্রিমিয়ার লিগে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফলে চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জনের আশায় একটি বড় ধাক্কা খেয়েছে সিটি।
পেপ গার্দিওলার দল এখন ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, চেলসির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে, আর ইউনাইটেড ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে। উভয় দলই কঠিন মৌসুমের মধ্য দিয়ে যাওয়ায়, তারা পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধ ছিল একেবারে বিবর্ণ।
বিরতির পর খেলা কিছুটা জমে ওঠে এবং সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ ২৫ গজ দূর থেকে একটি দুর্দান্ত শট নেন, যা ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা চমৎকারভাবে রুখে দেন।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ইউনাইটেডের সবচেয়ে ভালো সুযোগটি আসে জোশুয়া জার্কজির থেকে, যিনি ঘুরে দাঁড়িয়ে একটি হাফ-ভলি শট নেন। কিন্তু সিটির গোলরক্ষক এডারসন অসাধারণ দুই হাতে সেই শট ঠেকিয়ে দেন।

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে