ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

রিয়ালে আসতে দুবার ভাবতে হয়নি : কামাভিঙ্গা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১২:৪৬

রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি মিডফিল্ডার এডওয়ার্ডো কামাভিঙ্গা। ইউরোপের ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত এই উদীয়মান তরুণ তারকা ফুটবলার। আর রিয়ালে আসতে নাকি তাকে দুবার ভাবতে হয়নি- সম্প্রতি এমন মন্তব্যও করেছেন তিনি।

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে ছয় বছরের চুক্তি করার কথা জানায় ইউরোপের সফলতম দলটি। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবেন কামাভিঙ্গা।

মাত্র কয়েক দিন আগে গ্রীষ্মকালীন রদবদলের সময়কাল শেষ হয়েছে। দেখা গিয়েছে নানা নাটকীয়তা। রোনালদো নাকি আাবারও রিয়ালে ফিরছেন। আবার কেউ কেউ বলছিলেন সিআর সেভেন নয়, এমবাপ্পেকে দলে টানছে রিয়াল মাদ্রিদ। কিস্তু কাজের কাজ কিছু না হলেও ফরাসি মিডফিল্ডার এডওয়ার্ডো কামাভিঙ্গাকে ঠিকিই দলে ভিড়িয়েছে মাদ্রিদ। বুধবার তাকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এরপর ভিডিও কনফারেন্সে তিনি বলেন `এখানে আসতে পেরে আমি খুব খুশি। ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছি। এই ক্লাব এবং আমার পরিবারের জন্য সবকিছু দেওয়ার চেষ্টা করব।`

তিনি আরও `যখন জানতে পারলাম আমি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়েছি যাচ্ছি তখন থেকেই আমি খুশি। আমি দ্বিতীয়বার চিন্তাও করিনি। এখানে আসতে পেরে আমি গর্বিত। যা কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি তারপরও পরিবারের সঙ্গে এখানে থাকতে পেরে আমি গর্বিত।`

২০১৯ সালে রেনের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরু কামাভিঙ্গার। দলটির হয়ে ৮৮টি ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে গোল করেন একটি।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে