ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন এস এম মোশাররফ হোসেন মিলন


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ২:৪০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে বৃহত্তর কুমিল্লা যুব সমিতির মহাসচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সভাপতি এস এম মোশাররফ হোসেন মিলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

রোববার (৬ এপ্রিল) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে মিলন দক্ষিণ সিটির নেতাকর্মী এবং প্রশাসনের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “ঈদ মানে সম্প্রীতির বন্ধন দৃঢ় করা, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলা। প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের চলমান উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।”

এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং বৃহত্তর কুমিল্লা যুব সমিতির কয়েকজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে মিলন প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া এ সৌজন্য সাক্ষাতে মিলনের নেতৃত্বে পরিচালিত যুব ও কর্মচারী সংগঠনের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান