ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের টি এ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসন্মতি ক্রমে মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক ও সোহেল সরকারকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মনবাড়ীয়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়।
সভায় সাংবাদিক আমিনুুল ইসলাম আহাদের সভাপতিত্বে উপস্থিত সাংবাদিকরা বলেন, “ফ্যাসিবাদ ও গণমাধ্যম দমন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাংবাদিকদের জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম গড়ে তুলার জন্যই আমাদের এই ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত আমরা একটি মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করতে পারিনি।”
তারা আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকরা অনেকেই দরিদ্রতা ও নির্যাতনের শিকার। তাদের আর্থিক সহায়তা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কমিটি গঠন শেষে সাংবাদিকরা একমত হন যে, ন্যায়ের পথে থেকে সাংবাদিকতার মর্যাদা রক্ষা এবং সত্য প্রকাশে কখনো পিছপা হবেন না।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied