ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ইসরাইলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ


From the river to the sea, Palestine Will be Free’ স্লোগান সামনে রেখে #GlobalStrikeForGaza কর্মসূচির অংশ হিসেবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) পরিবার।
 
আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয় সকলে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
উক্ত মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’; ‘দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো’; ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’; ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’; ‘বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
 
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
উক্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, '‘ইসরায়েলিরা শুধু মাত্র ফিলিস্তিনের অবকাঠামো ধ্বংস করছে না, সেখানকার মানবজাতিকেও চিরতরে শেষ করে দেওয়া হচ্ছে। এতে করে ফিলিস্তিনিরা যেন ওখানে না থাকে এবং ইসরায়েলরা ওটা ভোগ করতে পারে এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। জেরুজালেম সবার জন্য পবিত্র স্থান ছিলো। আমেরিকা সরকার পরিবর্তন হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ট্রাম্প আসার পরই মুসলমানদের প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ওআইসির ওই অঞ্চলের মুসলমানদের ঐক্যবদ্ধ করতে যে দায়িত্ব পালন করার কথা ছিলো তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই।''
তিনি আরো বলেন, "ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া করতে হবে। একই সাথে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে এবং তাদের চরিত্র বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে হবে যাতে আন্তর্জাতিক মহল যেন চূড়ান্ত পদক্ষেপ নেয় এবং আমাদের ফিলিস্তিনিরা যেন এখান থেকে মুক্তি পেতে পারে।"
 
উল্লেখ্য বিক্ষোভ-সমাবেশ শেষে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?