ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় আইনজীবি সমিতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৭-৪-২০২৫ দুপুর ৩:৮

নোয়াখালীর দ্বীপউপজেলা হাতিয়ায় বৈষম্য মুক্ত হাতিয়া চাই শ্লোগানে নিজস্ব আদালত ভবন নির্মান ও বিচারক নিয়োগ দীর্ঘ কয়েক মাস বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবের দাবীতে হাতিয়া আইনজীবি সমিতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেল ৫টায় শহরের প্রাণ কেন্দ্রে জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১৯১২সালে প্রতিষ্ঠিত এ হাতিয়া আদালত ভবনটি নদী ভা্গংনের ফলে ১৯৮৬ সালে বর্তমান উপজেলা সদর ওছখালীতে স্থানান্তর করা হয়। সেখানে ২০১২ সাল পর্যন্ত (দেওয়ানী ও ফৌজধারী) আদালতের কার্যক্রম চলে। পরে ২০১২সালের শেষ নাগাদ এ মুলভাবনটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। এখানে কয়েক বার নতুন ভবনের প্রস্তাব গেলেও এখনো পর্যন্ত কার্যত কোন ফল আসেনি। ২০১৩ সালে বিআরডিবি ভবনের দুটি কক্ষ ভাড়া নিয়ে(দেওয়ানী ও ফৌজধারী) আদালতের কার্যক্রম চলে আসছে। বর্তমানে ফৌজদারি আদালতের কার্যক্রম চলে আসলে ও দীর্ঘদিন দেওয়ানী আদালতের বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি চরমে উঠেছে। তাই দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ নিয়োগ,হাতিয়া আদালত ভবন,জাজেজ ভবন,হাতিয়া সাবজেল নির্মান ও যুগ্মজেলা জজ আদালতের কার্যক্রমের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহন কারী বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আইনজীবি,পিজি হাসপাতাল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের লিগ্যাল এডভাইজার এডভোকেট মাহফুজুল হক চৌধুরী, হাতিয়া আইনজীবি সমিতির সদস্য এডভোকেট আব্দুসসালাম, এডঃ নুরুল ইসলাম, এডঃ ফজলে আজিম তুহিন,  এডঃ এমরান খোন্দকার প্রমুখ।
বক্তারা বলেন,হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এখানে বিচার প্রার্থীরা নদী পারাপার হয়ে জেলা শহর মাইজদিতে গিয়ে যাওয়া আসা করতে তাদের অনেক কষ্ট হয়। বর্তমান অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টার কাছে আবেদন। হাতিয়ার বিচার প্রার্থী জনগনের ভোগান্তি দুরী করনে আপনার হস্তক্ষেপ কামনা করছি। এ সময় বক্তারা বলেন আমাদের দাবি না মানলে আগামীতে আর আমরা কঠোর আন্দোলনে যাব। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ