এসএসসি পরির্ক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে চরমোনাই মহাসচিব মাওঃ ইউনুস
কুড়িগ্রামের রৌমারী আল-আমিন বিজ্ঞান একাডেমিক স্কুল এন্ড কলেজে এসএিসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চরমোনাইয়ের ইসলামীক আন্দোলনের মহা-সচিব মাওঃ ইউনুস এর আগমনকে ঘিরে, কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলার চরমোনাই দলের অনুসারিরা মোটরসাইকেল শোডাউন দিয়ে সাগতম জানান। শির্ক্ষাথীদের বিদায় উপলক্ষে তৃতীয় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মোঃ আব্দুল হক আজাদ নায়বে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সিনিয়র মুহাদ্দিস, বগুরা মাদ্রাসা। প্রধান আলোচক অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ খলিফা পীর সাহেব চরমোনাই (রহঃ) ও মহা-সচিব , ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথিরা হলেন মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল মোমিন জিকাদী, মাওলানা মোহাম্মাদ হাফিুর রহমান. মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মাউসদুর রহমান সিদ্দিকী, আলহাজ্ব আজিজুর রহমান প্রধান শিক্ষক,আতিকুর রহমান সহকারী মহাসচিব চরমোনই,আলহাজ্ব আমিরুজ্জামান পিয়াল কেন্দ্রীয় সুরা সদস্য, মাওলানা শাহাজান মিয়া সভাপতি ইসলামী আন্দোলন কুড়িগ্রামসহ আরো অনেকেই। আল আমিন বিজ্ঞান স্কুল এন্ড কলেজের শির্ক্ষাথীদের বিদায় ও নূরাণী বিভাগের কৃতি শির্ক্ষাধীদের পুরষ্কার বিতরণ উপলক্ষে চরমোনাই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আযোজিত অনুষ্ঠানে আন্তরিকতার সার্থে অংশগ্রহণ করেন। এসময় প্রধান আলোচক মহা-সচিব মাওলানা ইউনুস এর সঙ্গে নির্বাচন সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন আমরা ইসলামী সংগঠণ গুলো একত্রিত হওয়ার লক্ষে আলোচনা চলছে। অপরদিকে চরমোনাই ইসলামী আন্দোলন থেকে জাতীয় সংসদ নির্বাচনে আল আামিন বিজ্ঞান একাডেমিক স্কুল এন্ড কলেজের পরিচালক ২৮ কুড়িগ্রাম ৪ আসনে প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক হাফিজুর রহমানকে মনোনয়ন চুরান্ত পর্যায় আলোচনা বলেও তিনি জানান। তিনি তার বক্তব্যে বলেন ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে নির্বাচিত করলে দেশে কোনপ্রকার চাদাবাজ, লুটপাট,দখলবাজ,
ধর্ষণ,খুণ,আহাজানি,দেশের টাকা বিদেশে পাচার হবেনা। তিনি আরও বলেন ইসলামী আইনে সবাইকে সমানভাবে অধিকার দেওয়া হবে এমন বক্তব্য উনি ব্যাক্ত করেন। আলোচনা শেষে বিদায় শির্ক্ষাথীদের গলায় ফুলেল মালা দিয়ে বিদায় সংর্বধনা দেওয়া হয়। এসময় কৃতি শির্ক্ষাধীদের মাঝে পুরষ্কার তুলে দেন মহাসচিব মাওঃ ইউনুস। শেষে সকলের জন্য দোয়া মোনাজাতের পর সমাপ্তি বক্তব্যে রাখেন পরিচালক হাফিজুর রহমান সকলের কাছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শির্ক্ষাথীরা আল আমিন বিজ্ঞান স্কুল এন্ড কলেজে শিক্ষার মান অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে এগিয়ে আছে ইনশাআল্লাহ আরও এগিয়ে যাওয়ার প্রথ্যাশা ব্যাক্ত করেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা