নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেন নাসির
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। সোমবার (৭ এপ্রিল) মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রূপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হবে তার। নাসির হোসেনের মাঠে ফেরার বিষয়টি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) একটি সূত্র থেকে জানা গেছে। রোববার ডিপিএলের দল রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন নাসির। সোমবার মাঠে প্রত্যাবর্তন হবে এই অলরাউন্ডারের।
এর আগে, ২০২১ সালে আবুধাবি টি-২০ লিগে আইফোন উপহার নিয়ে আইসিসির নিয়ম ভেঙেছিলেন নাসির হোসেন। তিনটি ধারায় অভিযোগ গঠন করে আইসিসির লিগ্যাল ও দুর্নীতি দমন ইউনিট। এরপর ২০২৩ সালে শুনানিতে ডাকা হলে প্রথমে সাড়া দেননি নাসির। যদিও পরবর্তীতে সব অভিযোগ মেনে নেয়ায় দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে ছয় মাস স্থগিত শাস্তি বহাল রেখে। যে শাস্তির মেয়াদ শেষ হয়েছে ৬ এপ্রিল। ফলে ৭ এপ্রিল থেকে সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত হবেন তিনি।
Aminur / Aminur
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী