নাগরপুরে ইসরায়েলি কর্তৃক গাজায় গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাগরপুরে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি সোমবার (৭ মার্চ) দুপুর ১০.৩০ মি.নাগরপুর সরকারি কলেজ গেট হতে মিছিলটি শুরু হয়। প্রতিটি সংগঠনের মিছিল নাগরপুর বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে দিকে যেতে দেখা গেছে।এবং মিছিল শেষে কলেজ গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেলো নৈতিকতা?
বক্তরা আরও বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী,জনগন ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
এসময় মাওলানা রফিকুল ইসলাম আমিনী,মাওলানা রফিকুল ইসলাম, নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা গোলাম,জাহিদ মিয়া, সাংবাদিক ডা.এম.মান্নান,মাওলানা আল হেলাল উদ্দীন,হাফেজ আবু হুরাইয়া,মুফতি আব্দুল হাদিসহ নাগরপুরের সাধারন শিক্ষার্থীরা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied