মানিকগঞ্জের ১১ বছর বয়সী বাদশা অচেতন অবস্থায় পাইকগাছায় উদ্ধার
মানিকগঞ্জের এগারো বছর বয়সী বাদশাকে অচেতন অবস্থায় পাইকগাছায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে একজন অল্প বয়সে অজ্ঞাত নামা অচেতন ব্যক্তিকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন দেখতে পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসাশেষে সে জানায়, মানিকগঞ্জের শিবালয় থানার বরঙ্গাইল গ্ৰামের যতিনের পুএ। কি ভাবে সে মানিকগঞ্জ থেকে পাইকগাছায় এসেছে জানতে চাইলে বলেন, বাড়িতে খেলা করছিলাম। আমি এখানে কেন! থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, শিশুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা তার দেওয়া তথ্যমতে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনের মাধ্যমে খোঁজ নিয়ে তার কাকার সাথে যোগাযোগ করে জানানো হয়েছে। বাদশাকে নিয়ে যেতে তার পরিবারের সদস্যরা রওনা দিয়েছেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন