ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দুমকিতে ছাত্রদলের মানববন্ধন-বিক্ষোভ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ৪:৩১
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বোরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় সরকারি জনতা কলেজের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় । মানববন্ধন শেষে কলেজের সামনে থেকে একটি  বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দুমকি নতুন বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ সহ বিভিন্ন স্লোগান দেয় নের্তৃবৃন্দ। 
সমাবেশে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের  আহবায়ক আরিফ হোসেন আরাফাতের সভাপতিত্বে ও দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,সাদ্দাম হোসেন,ওবায়দুল ইসলাম ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন,রিয়াজুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস