ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় অপহৃত ট্রাক চালককে উদ্ধারে গিয়ে দুই পুলিশ সদস্য আহত আটক ৩


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ১১:৫৫

বগুড়া শহরের ধাওয়াপাড়া এলাকায় অপহৃত এক ডাম্প ট্রাক চালককে উদ্ধারে গিয়ে অপহরণকারীদের হামলায় আহত হয়েছেন নারুলী পুলিশ ফাঁড়ির দুই সদস্য। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে অপহৃত চালককে উদ্ধার করতে গেলে আড়াল থেকে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে পাথর ছুঁড়ে মারলে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক জানান, সোনাতলা উপজেলা থেকে একটি বালুভর্তি ডাম্প ট্রাক বগুড়া শহরের দিকে আসছিল। পথিমধ্যে শহরের দ্বিতীয় বাইপাস সড়কে একদল চাঁদাবাজ ও অপহরণকারী ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। পরে চালককে ধাওয়াপাড়া এলাকায় ‘সুইট’ নামে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয় এবং ট্রাক মালিকের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

জানা যায়, এ ঘটনার পরপরই ট্রাক মালিক নারুলী পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ডাম্প ট্রাক চালককে উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এটিএসআই ফিরোজ। তবে অভিযানের সময় সুইট পালিয়ে যায় এবং তার সহযোগীরা গোপনে ওৎ পেতে থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। এতে আহত হন এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো নারুলী দক্ষিণ পাড়ার নূর আলমের পুত্র মো. জুয়েল মিয়া (২৫), ধাওয়াপাড়া এলাকারআমিনুল হকের পুত্র মো. নুর আলম ওরফে সুইট (৩৫) উত্এতর ধাওয়াপাড়ার মো. আলমের পুত্র মো. রাব্বি হোসেন (২০)। 

এ বিষয়ে নারুলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ নাজমুল হক জানান, অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরো যারা জড়িত, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক