ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ১:৪৮

গাজায় ইসরাইলের আগ্রাসনে প্রতিবাদে নেত্রকোণার খালিয়াজুরীতে হেফাজত ইসলাম বাংলাদেশ খালিয়াজুরী শাখার উদ্যোগে  প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

৯ এপ্রিল ( বুধবার) সকাল এগার ঘটিকায় খালিয়াজুরী মডেল মসজিদ থেকে বের হয় মিছিলটি  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। 

মিছিলটি নেতৃত্বে ছিলেন হেফাজত ইসলাম খালিয়াজুরী শাখার সভাপতি মুফতি এরশাদুল্লাহ কাসেমী, সিনিয়র সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক নোমানী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর রউফ, উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক ছোটন,ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাযহারুল ইসলাম পলিনসহ আরও অনেকেই। 

বিশ্বে মুসলিম শান্তির লক্ষ্যে ও গাজায় ইসরাইলদের বর্বরোচিত হামলায় যেভাবে  নারী, শিশু ও অসহায় মানুষদের হত্যা করা হচ্ছে তার তীর্ব নিন্দা জানানো হয়। তাছাড়াও ফিলিস্তিনিদের উপর এমন ন্যাক্কারজনক মামলা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন নেতারা। 

সর্বোপরি উপস্থিত হেফাজতের নেতারা ও তাওহিদি জনতা ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা  ও বিশ্বের মুসলিম দেশগুলো এক হয়ে প্রতিবাদ করার জন্য আল্লাহতায়ালা যেন সবাইকে  তৌফিক দান করেন সেই মোনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়। 

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস