আমরা তামিমকে মিস করব : নান্নু
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই নিজেকে সরিয়ে ফেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। ফলে তাকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল ঘোষণার পর সাংবাকিতদের সামনে প্রশ্নোত্তরপর্বে তামিমকে নিয়ে কথা বলতে গিয়ে তাকে মিস করার কথা বলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
বিশ্বকাপ শেষে দলের সঙ্গে আবারও ফিরবেন তামিম এমনটাই আশা করছেন নান্নু। তামিমকে নিয়ে তিনি বলেন, `তামিম আমাদের তিন ফরম্যাটের সেরা ক্রিকেটার। আমরা আশা করছিলাম বিশ্বকাপে তাঁকে পাব। তাঁকে পাইনি সেটা আমাদের জন্য দুর্ভাগ্য এবং তাঁকে আমরাও মিস করব। তবে আমাদের বিশ্বাস সে আবার ফিরে আসবে।`
তবে প্রধান নির্বাচক মনে করেন, তামিম না থাকাটা অন্যদের জন্য একটা বড় সুযোগ। তার ভাষায়, ‘তামিমের বদলে যে বা যারা খেলবে তাদের জন্য এটা হবে এক বড় প্লাটফর্ম। আশা করি তারা সেটা কাজে লাগাবে। তাহলে দলের ও ঐ ক্রিকেটারের জন্যই মঙ্গল হবে।’
প্রসঙ্গত, আগামী ৪ অক্টোবর বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগারদের। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। একটি শ্রীলঙ্কা এবং অন্যটি আয়ারল্যান্ডের বিপক্ষে। এছাড়া আরও একটি ম্যাচ খেলার ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি