ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জন-ভোগান্তি নিরসনে ইউএনও শাহ আলম মিয়ার গণ-শুনানী


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৪:১১

জন-ভোগান্তি নিরসনে কাজ করছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।  জন-ভোগান্তি নিরসনে মাসের প্রতি বুধবার দিনে গণ শুনানী করে থাকেন।গণ-শুনানীর মাধ্যমে প্রত্যেকের সমস্যা নিরোসনে তিনি কাজ করে যাচ্ছেন। 

বুধবার( ৯ এপ্রিল) সকাল ১১ টায় ইউএনও অফিসের সামনে দেখা মিলে অনেক কয়েকজন ভুক্তভোগীর,কথা হয় তাদের সাথে,তারা জানান জমিজমা সংক্রান্ত বিষয়ে এখানে এসেছেন।  একপার্যায়ে কথার ফাঁকে তারা জানান, অনেকদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভূগতেছিলাম।কিন্তু কোন বিচার পায়নি।অনেক বিচার সালিশের মাধ্যমে হয়রানী হয়েছি।কোথাও কাজ হয়নি।অবশেষে স্যারের দপ্তরে লিখিত অভিযোগ করেছি।স্যারের বিচার ব্যবস্থাপনা অনেক ভাল।তাই খুশি হয়ে এখানে অভিযোগ দাখিল করেছি।তিনি নায্যতার ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করেন।স্যার ইতিমধ্যে বিলমান্দা,উৎরাইল,চকবালুসহ বেশ কয়েকটি মৌজায় প্রায় ২৩' শত একর জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করেছেন।সেই উদ্ধার কার্যক্রম দেখে এখানে অভিযোগ করেছি।অনেকে ন্যায় বিচার পেয়েছে।আশা করি আমরাও স্যারের ন্যায় বিচার পাবো।তিনি মান্দা উপজেলায় বিচার কার্যক্রমের পাশাপাশি প্রতিটি দপ্তরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চমক সৃষ্টি করেছেন।খাদ্যদ্রব্যের বাজার নিয়ন্ত্রণ করেছেন।অন্যায়কারীদের অতংকের নাম শাহ আলম মিয়া স্যার। ভাল মানুষের জন্য পরম শ্রদ্ধেয় অভিভাবক।আর খারাপ মানুষের জন্য যম। তিনি অবৈধ দখলদার,পরিবহন খ্যাতে বাড়তি ভাড়া আদায়,পরিবেশের ছাড়পত্র বিহীন ইটভাটা,ধানচাল সিন্ডিকেট,  কাল-বাজারি,অবৈধ পন্থায় মাছ শিকার,পাখি শিকারসহ অসংখ্য মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপণ করেছেন। 

নির্বাহী ক্ষমতাকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে ইতিমধ্যে উপজেলায় চমক সৃষ্টি করেছেন বলে অনেক বিজ্ঞজনেরা ধারণা। তিনি পূর্বের দায়িত্বশীল ইউএনও'দের চেয়ে অধিক দায়িত্ববান হিসাবে কাজ করে যাচ্ছেন। মান্দাবাসীর জন্য সবচেয়ে বড় অভিভাবক।তিনি দিনরাত মান্দাবাসির কল্যাণে পরিশ্রম করেন।যার কারণে স্যারকে সর্বস্তরের লোকজন পরিশ্রমী ও মেধাবী স্যার  হিসাবে জানেন। এছাড়াও তিনি সকল দপ্তরের কর্মকর্তা,কর্মচারীদের নিয়ে সুচারুভাবে কাজ করে যাচ্ছেন পাশাপাশি ভাল কাজ করার জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছেন।

 এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া জানান,ইউএনও হিসাবে কাজ করছি না।নিজের দায়িত্ববোধ থেকে কাজ করছি।যতদিন থাকবো,ততদিন সকল উন্নয়নের পাশাপাশি সকল অবৈধ কাজের মূল উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা