দলের অপরাধে শাস্তি দ্বিগুণ হলো স্যামসনের
স্লো ওভার রেটের কারণে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বুধবার আহমেদাবাদে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখায় স্যামসন ও তার দলকে এই জরিমানা করা হয়।
আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, একক মৌসুমে স্লো ওভার রেটের দ্বিতীয় অপরাধে স্যামসনকে এ অর্থ জরিমানা করা হয়।এর আগে চলতি মৌসুমে প্রথমবার রাজস্থান এ অপরাধ করেছিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ওই ম্যাচে রাজস্থান খেলেছিল রিয়ান পরাগের অধিনায়কত্বে। স্যামসন আঙুলের চোটের কারণে শুধুমাত্র ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন। ওই সময় পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল।
স্যামসন প্রথম ম্যাচে নেতৃত্ব না দিলেও দলের অপরাধের কারণে দ্বিগুণ শাস্তি পেতে হলো তাকে।প্রথমবার এ অপরাধের জন্য শুধু অধিনায়ককে শাস্তি দিয়েছিল আইপিএল। কিন্তু এবার দলের কেউই পার পাননি। ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের বাকি সব ক্রিকেটারকে ৬ লক্ষ টাকা করে অথবা তাদের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ, যেটার পরিমাণ কম, সেই পরিমাণ অর্থ জরিমানা করা হয়। অর্থাৎ, ইমপ্যাক্ট প্লেয়ার মিলিয়ে রাজস্থান রয়্যালসের মোট ১২ জন ক্রিকেটারের শাস্তি হয় এই ম্যাচে।
আগের মৌসুমে তিনবার স্লো ওভার রেটের অপরাধ করলে নিষেধাজ্ঞার নিয়ম ছিল। তবে এবার সেই বিধি বাতিল করেছে আইপিএল।
রাজস্থান দ্বিতীয় অপরাধ করে পাঁচ ম্যাচে তৃতীয় হারের ম্যাচে। যদিও তারা আগের দুটি ম্যাচ জিতেছিল। বর্তমানে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে রাজস্থান।
Aminur / Aminur
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী