ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৩:৫০

 মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে নিজের শততম টেস্টকে জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। মিরপুরে টেস্টে আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে ২–০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ৫০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অতিথিরা শেষ পর্যন্ত থেমে যায় ২৯১ রানে।

রোববার (২৩ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র চারটি উইকেট। দিনের শুরুতে অপরাজিত কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে ব্যাট করতে নামেন। ২১ রানে ম্যাকব্রাইনকে তাইজুল ফিরিয়ে দিলে জুটি ভাঙে। এরপর ক্যাম্ফার নেইলকে নিয়ে ৪৮ রানের অংশীদারিত্ব গড়েন। ৩০ রান করে নেইল মিরাজের বলে আউট হলে সেই জুটি ভেঙে যায়।

পরে গাভিন হোয়েকে সঙ্গে নিয়ে ক্যাম্ফার সেঞ্চুরির পথে এগোতে থাকলেও হাসান মুরাদের বলে গাভিন আউট হলে সেই প্রতিরোধও থেমে যায়। শেষ দিকে হাসান মুরাদের পরপর আঘাতে আইরিশদের শেষ দুই উইকেট দ্রুত পতন হয় এবং বাংলাদেশ নিশ্চিত করে জয়। চতুর্থ ইনিংসে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ দু’জনই চারটি করে উইকেট নেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড। ওপেনার বালবার্নি ও স্টারলিংকে ফিরিয়ে দেন তাইজুল। কারমাইকেলকে আউট করেন হাসান মুরাদ। অর্ধশতক করা হ্যারি ট্যাক্টরও মুরাদের শিকার হন। লরকান টাকারের ব্যাটও দীর্ঘ সময় টেকেনি। বিশাল লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে আইরিশরা ৬ উইকেটে ১৭৬ রানে ছিল।

ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৪৭৬ রান। জবাবে আইরিশরা অলআউট হয় ২৬৫ রানে। ফলে টাইগাররা প্রথম ইনিংস থেকেই ২১১ রানের বড় লিড নিয়ে এগিয়ে যায়। উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

এমএসএম / এমএসএম

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!