ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২৫ বিকাল ৫:১০

আয়ারল্যান্ডকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার দ্বারপ্রান্তে বাংলাদেশ। চার দিনের খেলা শেষ। জিততে আর চার উইকেট দরকার বাংলাদেশের, আর আয়ারল্যান্ডকে করতে হবে ৩৩৩ রান।

আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে টানা দুই ওভারে অ্যান্ডি বালবির্নি ও পল স্টার্লিংকে ফেরায় তারা।

২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর কেড কারমাইকেল ও হ্যারি টেক্টর ৫১ রানের জুটি গড়েন। কারমাইকেলকে (১৯) বিশের ঘর ছুঁতে দেননি হাসান মুরাদ। 

৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড। টেক্টর হাফ সেঞ্চুরি করার দুই বল পর আউট হলে ভাঙে ৪১ রানের জুটি। তারপর কুর্টিস ক্যাম্ফার শক্ত হাতে ক্রিজে পড়ে থাকলেও আরো দুই উইকেট হারায় আয়ারল্যান্ড।

দুইবার জীবন পাওয়া স্টিফেন ডোহেনি (১৫) বড় ইনিংস খেলতে পারেননি। লরকান টাকার (৭) আগের ইনিংসে ৭৫ রান করলেও এবার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

অ্যান্ডি ম্যাকব্রাইন ও ক্যাম্ফার ক্রিজে আছেন। ক্যাম্ফার ৩৪ ও ম্যাকব্রাইন ১১ রানে খেলছেন।

৬ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৭৬ রান।

তাইজুল এদিন সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলার হয়েছেন। এখন পর্যন্ত তিন উইকেট তার। দুটি পেয়েছেন মুরাদ।

১ উইকেটে ১৫৬ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ। ৬৯ রানে অপরাজিত সাদমান ইসলাম আর ৯ রান করতে পেরেছেন। ১১৯ বলে ৭৮ রানের ইনিংসে ছিল ৭ চার। নাজমুল হোসেন শান্ত এবার এক রানে আউট। মুমিনুল হক ও মুশফিকুর রহিম তারপর ক্রিজে দাপট দেখান। 

চতুর্থ উইকেটে এই দুজন ১২৩ রান যোগ করেন। মুমিনুল সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। ১১৮ বলে ১০ চারে ৮৭ রান করেন তিনি। মুশফিক ৫৩ রানে অপরাজিত ছিলেন।

৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড