ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২৫ রাত ৮:৫৭

সাদিও মানে ইউরোপিয়ান ফুটবলে দাপট দেখিয়ে এখন সৌদি আরবে। ক্যারিয়ারের শেষলগ্নে আল নাসরে যোগ দিয়েছেন তিনি। মুসলমান প্রধান দেশে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা হলো লিভারপুলের সাবেক ফুটবলারের। সৌদি প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ মানে।
রিও ফার্ডিনান্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে মানে বললেন, ‘সত্যি কথা বলতে, আমি খুব বিস্মিত হয়েছিলাম। এখানকার মানুষেরা সত্যিই অনেক অতিথিপরায়ণ।’
তারপর রমজানের এক সন্ধ্যার আবেগঘন স্মৃতি তুলে ধরলেন তিনি। রাস্তায় হাঁটছিলেন মানে। কিছু বাংলাদেশি তাকে ইফতারের আমন্ত্রণ জানান।
তিনি বললেন, ‘একদিন রমজানের সময়। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। কিছু লোক আমাকে ডেকে বলল, ‘আসো, খাও। আমি বললাম না, না। তারা বাংলাদেশের ছিল।’
সেই স্মৃতি ভাগাভাগি করলেন মানে, ‘আমি মজা করে তাদের বললাম, ‘তোমরা তো আমাকে চেনো না। আমি কীভাবে তোমাদের সঙ্গে বসি? কিন্তু তারা বলল এটা তো কোনো সমস্যাই না। তারা আবার আমাকে আমন্ত্রণ জানিয়ে বিস্মিত করল।’
ফার্ডিনান্ড আবার জানতে চান, তারা কি মানেকে চিনেছিল বলেই আমন্ত্রণ করেছিল? আল নাসর ফরোয়ার্ড বললেন, ‘আমি কে ছিলাম তারা জানতো না। তাদের উদারতা, খাবার ভাগাভাগি করে খাওয়ার ইচ্ছা, একসঙ্গে থাকার সংস্কৃতি সত্যিই আমার হৃদয় ছুঁয়েছিল।’  

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড