ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের হাড্ডি ভাঙার হুমকি, থানায় জিডি


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ১২:১২

‘যুবদলের মদ খাওয়ার কথা লিখছেন? তোর হাড্ডি ভেঙ্গে দেব। ২০১৩ সালের কথা মনে নাই? তোর কোন বাপ আছে দেখিয়ে দেব। আওয়ামী লীগের সময় পাড় পেয়ে গেছোস। তোর কিছুই হয় নাই। এখন কথা কম। কু**রের বাচ্চা। তুই গোবিন্ধল গ্রাম সম্বন্ধে কিছুই জানস না। তোর কি অবস্থা করি দেখবি।’ দৈনিক ইত্তেফাক পত্রিকার সিংগাইর সংবাদদাতা ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীকে এসব অশ্লীল ভাষায় গালাগালি করেন সিংগাইর পৌর বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক কাউন্সিলর নুরে আলম বাবুল। 

ভোক্তভোগী ওই সাংবাদিক এঘটনায় গত মঙ্গলবার(৮ এপ্রিল)রাতে জানমালের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন।

জানাগেছে, গত ৭ এপ্রিল "সিংগাইরে আসামি ছাড়িয়ে নিতে থানায় ঢুকে পুলিশকে হুমকি দুই যুবদল নেতা গ্রেফতার" শিরোনামে দৈনিক ইত্তেফাকে একটি সংবাদ প্রকাশিত হয়।
এতে বলা হয় পৌর যুবদলের সদস্য সচিব গোবিন্দল এলাকার মো. শফিকুল ইসলাম জীবন ও একই এলাকার ৭ নং ওয়ার্ডের যুবদলের সদস্য শফিকুল ইসলাম মদ্যপান অবস্থায় থানায় গিয়ে গালাগালি করে ও হুমকি দেয়। মদ্যপ অবস্থায় থাকায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াশ করানো হয়।

নিউজের একাংশে উল্লেখ থাকে, থানার দালাল হিসেবে পরিচিত এলাকার সাবেক এক জন প্রতিনিধিও তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আসামি ছেড়ে দেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তিনি বিগত সরকারের আমলেও থানার দালালি করতেন। কারো নাম সংবাদে উল্লেখ না থাকলেও নিজেকে অভিযুক্ত ভেবে বিএনপি এই নেতা ওই সাংবাদিককে হুমকি দেন।

হুমকির নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা বলেন, থানায় মাতলামি করার কারণে ওদের দল থেকে বহিষ্কার করেছি বলেই নিউজ হয়েছে। বাবুল কেন সাংবাদিককে হুমকি দেবে? দলের হলেও আমি তাকে পছন্দ করি না। ওর নামে জিডি করুন। ওকে বহিষ্কার করা হবে।

বিএনপির অপর নেতা সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত বলেন, রাজনৈতিকভাবে বিএনপি একটা বড় দল। কিন্তু আমরা এখনো ক্ষমতায় আসিনি। আমি এমপি না বলে পুরোপুরি এগুলো বন্ধ করার মত সুযোগ নেই। দলের খারাপ যারা তাদের আমি পছন্দ করি না। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো।

অভিযুক্ত বিএনপি নেতা নূরে আলম বাবুল বলেন, সাংবাদিককে কোন হুমকি দেওয়া হয়নি। শুধু আমি জিজ্ঞেস করেছি যুবদল নেতাদের নিয়ে এসব লেখা কি ঠিক হয়েছে। 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. তৌফিক আজম বলেন, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি(জিডি)পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান