জবিতে নববর্ষ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান
পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার ১০ এপ্রিল ২০২৫, অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ অনুষ্ঠান শুরু হবে সকাল ৯টা ১৫ মিনিটে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম পিএইচডি।
এরপর সকাল ১০টা ৪০ মিনিটে সংগীত বিভাগের উদ্যোগে সাংগীত অনুষ্ঠান। সকাল ১১টা ৪০ মিনিটে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কৃতি কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদিচী শিল্পীগোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ১২টা ১০ মিনিটে থাকছে গালা- "ভেলুয়া সুন্দরী" নাট্যকলা বিভাগের পরিবেশনায়।
বিকাল ৩ টা থেকে থাকছে জবি ব্যান্ড মিউজিক এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কনসার্ট। যেখানে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের সনামধন্য ব্যান্ড শিল্পীরা এবং জবি ব্যান্ড মিউজিক এ্যাসোসিয়েশন।
এছাড়া থাকছে দিনব্যাপী বৈশাখী এবং জবি জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের ব্যবস্থাপনায় ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় দিনব্যাপী প্রকাশনা প্রদর্শনী।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট