ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ২:২১

নওগাঁর ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সকাল ১০ টায় সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলায় ৫টি কেন্দ্র যথাক্রমে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, ধামইরহাট ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসা ও জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ২ হাজার ৮৬ জন এসএসসি, দাখিল, কারিগরি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা উদযাপনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে যুব উন্নয়ন অফিসার কামরুজজামান সরদার, সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকারকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ জেসমিন আক্তার বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সু-শৃংখল পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকগণও সুষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন।’

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে