কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন
নওগাঁর আত্রাই উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও তিলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান, তিলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে উপজেলার ১৭৮০ জন কৃষককে আউশ ধানের বীজ এবং ২০কে তিলবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।
আউশ চাষের জন্য প্রতি বিঘায় ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, তিল চাষের জন্য প্রতি কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদন করা হয়েছে।
কৃষি প্রনোদনা অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার তিনি বলেন, "প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।"
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাফলা আক্তার, আত্রাই উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান সাগর, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু