ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ২৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকে আউশ ধান বীজ ও সার প্রদান


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৪:২৭

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রণোদনা বিতরণ কর্মসূচীর আয়োজন করে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আউস ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন ।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,  উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমূখ। শেষে উপজেলার পৌরসভাসহ ৮ ইউনিয়নের ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে বিনামূল্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। এতে প্রতি জন কৃষকদের মাঝে ২০ কেজি রাসায়ানিক সার ও ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে আউস ধানের বীজ প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার