২৪ লাখ রুপি জরিমানা স্যামসনের, বাকিরাও ছাড় পাননি; কেন এত শাস্তি?
একেতো ম্যাচে হার। তার ওপর স্লো ওভাররেটের কারণে রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনকে মোটা অঙ্কের জরিমানা করল বিসিসিআই। হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, রজত পতিদারের পর পঞ্চম অধিনায়ক হিসেবে আইপিএলে স্লো ওভাররেটের জন্য শাস্তি পেলেন স্যামসন।
বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্লো ওভাররেটের জন্য রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এর আগে রিয়ান পরাগ অধিনায়ক থাকাকালীনও মন্থর বোলিং করে শাস্তি পেয়েছিল রাজস্থান। পাঁচ ম্যাচে এটা দ্বিতীয় অপরাধ হওয়ায় অধিনায়ক স্যামসনের পাশাপাশি দলের সব সদস্যকেই শাস্তি পেতে হয়েছে।
রাজস্থান রয়্যালস দলের প্রত্যেক সদস্যকে হয় ৬ লাখ রুপি নয়তো ম্যাচ ফির ২৫ শতাংশ (যেটা কম) জরিমানা হিসেবে দিতে হবে। তবে রাজস্থানের জন্য স্বস্তির খবর হলো, এই মৌসুম শুরুর আগেই নিয়ম বদলেছিল আইপিএল কর্তৃপক্ষ। নাহলে দু’ম্যাচে ওভাররেটের নিয়ম ভাঙার শাস্তি হিসেবে নির্বাসনের মুখে পড়তে হতো সাঞ্জুকে।
বুধবার এমনিতেই গুজরাট টাইটান্সের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে রাজস্থানকে। সাই সুদর্শনের দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে টাইটান্স ৫৮ রানে হারিয়েছে রাজস্থানকে। আহমেদাবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ করে গুজরাট। জবাবে রাজস্থান ১৯.২ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায়। ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে গুজরাতের জয়ের ভিত গড়ে দেন সুদর্শন। জস বাটলার (৩৬) ও শাহরুখ খান (৩৬) ভালো শুরু করলেও বড় রান করতে পারেননি।
তবে শেষদিকে রাহুল তেওয়াটিয়া (২৪), রশিদ খানের (১২) ক্যামিও গুজরাতের রানটা দু’শোর গণ্ডি পার করে দেয়। জবাবে রাজস্থানের হয়ে অধিনায়ক সঞ্জু স্যামসন ২৮ বলে ৪১ করেন। শিমরান হেটমায়ার ৩২ বলে ৫২ রান করলেও ১৫৯ রানে আটকে যায় রাজস্থান।গুজরাটের প্রসিদ্ধ কৃষ্ণ ২৪ রানে ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও সাই কিশোর।
এমএসএম / এমএসএম
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী