ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ফসলী জমির মাটি কাটার দায়ে ছয়টি ভেকু জব্দ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১০-৪-২০২৫ বিকাল ৬:৩০

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার দায়ে ছয়টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার বালিয়া ইউনিয়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক।

উপজেলা প্রশাসন জানায়, প্রায় ১৫ একর জায়গাজুড়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে একটি চক্র। চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদে ফেরার পথে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের চোখে পড়ে ভূমি দস্যুদের মাটি লুটপাটের দৃশ্য। এ সময় মাটি কাটার চক্রকে হাতেনাতে ধরতে ছুটে যান তিনি। কিন্ত দূর থেকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত অপরাধীরা ও ভেকুর ড্রাইভারসহ লোকজন পালিয়ে যায়। এ সময় ৬টি ভেকু জব্দ করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানান,অবৈধভাবে ফসলী জমির মাটি কাটার কাজে বব্যহৃত ছয়টি ভেকু জব্দ করা হয়েছে। কৃষি জমি রক্ষার্থে এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন। প্রশাসন অসংখ্যবার এমন অভিযান পরিচালনা করেছে। তবে ফসলী জমি রক্ষায় তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান ইউএনও।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার