কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উক্ত ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকার কুকিছড়াতে বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার।
ভবিষ্যতেও কাপ্তাই ১০ আরই ব্যাটালিয়নের পক্ষ থেকে এরকম সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied