ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন অবস্থায় রোগীর ওপর হামলা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১১:৫৪

কুমিল্লার নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিতে আসা রোগীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা এতে আহত হয়েছেন চার জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

আহতরা হলেন- হেসাখাল ইউপির পাটোয়ার কাজী বাড়ির নাছির উদ্দিনের ছেলে কাজী আশিক (১৬), কাজী মানিক মিয়ার ছেলে কাজী মেহেদী (২১) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সহকারী জাকির ও সুজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন আজগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কয়েকজন যুবক অতর্কিতভাবে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা দুই রোগীর ওপর হামলা ও মারধর করে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে যায়। তাদের বাধা দিলে আমার দুই সহকারীকেও মারধর করে তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে নাঙ্গলকোট থানার ওসিকে জানানো হয়েছে। হাসপাতালে এসে এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই।

সরেজমিন গিয়ে জানা যায়, পাটোয়ার কাজী বাড়ির ফরিদ ও জুলফিকারের সহযোগীরা পুকুর থেকে মাটি বিক্রি করে ওই মাটি আনিছ মিয়ার পথ দিয়ে নিয়ে যাওয়ায় তিনি বাধা দেন। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এর জের ধরে হাসপাতালে এসে হামলার ঘটনা পুনরায় ঘটে।

এসআই ওবায়দুল হক জানান, এ ঘটনায় পাটোয়ার কাজী বাড়ির আবু ইউসুফের ছেলে শাকিল নামে এক যুবককে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়