ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আইপিএলের ‘বিরল’ দুই রেকর্ডের শীর্ষে সুনীল নারিন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৩:১৯

দিন যায়, দিন আসে। থেকে যান আন্দ্রে রাসেল আর সুনীল নারিন। কলকাতা নাইট রাইডার্স বরাবরই নিজেদের পুরাতন খেলোয়াড়দের সম্মান দেয়ার পক্ষে। সেই জায়গা থেকেই হয়ত এখন পর্যন্ত তাদের ভরসার জায়গায় থেকে যান নারিন-রাসেলরা। ক্যারিবিয়ান দুই তারকাও নিজেদের উজাড় করে দিয়েছেন কলকাতার জন্য। চলতি আসরে আন্দ্রে রাসেলকে এখন পর্যন্ত সেভাবে দেখা না গেলেও, সুনীল নারিন ঠিকই নিজের বিধ্বংসী রূপ সামনে নিয়ে এসেছেন। 

চেন্নাইকে তাদের মাঠে বিগত ১৭ বছর মোটে ৩ বারই হারাতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। গতকাল রাতে হলো চতুর্থবার। বল হাতে ৩ উইকেট আর ব্যাটিংয়ে নেমে ৪৪ রান। চেন্নাইকে টানা ৫ম হার এনে দেয়ার মূল কারিগর তো ওই নারিনই। মূল কাজের কাজ অবশ্য করেছেন নিজের ৪ ওভারের বোলিং স্পেলে। 

চার ওভারে খরচ করেছেন মোটে ১৩ রান। পেয়েছেন রাহুল ত্রিপাঠী, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনির মহাগুরুত্বপূর্ণ উইকেট। হজম করেননি কোনো বাউন্ডারি। আর এমন এক স্পেলই নারিনকে আইপিএলের বিরল দুই কীর্তির শীর্ষে বসিয়েছে। 

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশিবার বাউন্ডারি হজম না করে পূর্ণ কোটা বোলিং করেছেন সুনীল নারিন। সবমিলিয়ে মোট ১৬ ম্যাচে কোনো বাউন্ডারি হজম না করে স্পেল শেষ করেছেন এই ক্যারিবিয়ান স্পিনার। পেছনে ফেলেছেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ১৫ ম্যাচে তিনি স্পেল শেষ করেছেন বাউন্ডারি হজম না করেই। 

বাউন্ডারি ছাড়া আইপিএল বোলিং স্পেল 

১৬ - সুনীল নারিন 
১৫ - রবিচন্দ্রন অশ্বিন 
১৩ - হরভজন সিং
১০ - অমিত মিশ্র এবং যুজবেন্দ্র চাহাল

চেন্নাইয়ের বিপক্ষে বোলিং স্পেল শেষে নারিনের ইকোনমি ছিল ৩.২৫। রেকর্ড গড়েছেন এখানেও। আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচে ৪-এর নিচে ইকোনমি রাখা বোলার এখন সুনীল নারিন। ১৩ বার করেছেন এমন স্পেল। এই তালিকায় পেছনে ফেলেছেন আফগানিস্তানের স্পিনার রাশিদ খানকে। 

৪-এর নিচে ইকোনমি রেটে সবচেয়ে বেশি আইপিএল স্পেল 

১৩ - সুনীল নারিন 
১২ - রাশিদ খান
১০ -  অমিত মিশ্র, হারভজন সিং এবং জাসপ্রিত বুমরাহ

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে