সোহান বোলার, মুশি ব্যাটসম্যান
মিরপুর স্টেডিয়ামে দেখা মিললো বিচিত্র এক মুহূর্তের। সেন্টার উইকেটে দেশের সেরা ব্যাটসম্যান মুশফিককে বোলিং করছেন দেশের সেরা উইকেটকিপার সোহান। এক পজিশনের জন্য দুইজনের প্রতিযোগিতা ছাপিয়ে ফুটে উঠলো সুন্দর বন্ধুত্ব! এই ছবিটা যেন ক্রিকেট ভাতৃত্বের প্রতিচ্ছবি।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের কোন অনুশীলন ছিলো না। সবাই বিশ্রামে ছিলো টিম হোটেলে। কিন্তু বিশ্রাম ছেড়ে মুশফিক-সোহান স্টেডিয়ামে। ইনডোরে নেট সেশন শেষে মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে ছক্কা হাকিয়েছেন মুশি। সম্ভবত এই প্রথম বল হাতে তুলে নিয়েছেন সোহান। মুশফিককে লক্ষ্য করে স্পিন বোলিং করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান।
অথচ নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগ থেকেই আলোচনায় মুশফিক ও সোহান। কিপিং নিয়ে বিতর্ক, কে করবেন কিপিং, ডমিঙ্গোর অদ্ভুত দ্বৈত নীতি- সব ছাপিয়ে সোহান-মুশফিকের যুগলবন্দী। পরে সোহানকে কিপিং করতে বল ছুড়েছেন মুশফিক।
নিউজিল্যান্ড সিরিজের সমচেয়ে সুন্দর দৃশ্য মুশফিক-সোহানের সহযোগিতার এই ছবি। ক্রিকেটে যে সম্পর্কের রঙ সত্যি-ই রঙ্গীন, তা আরও একবার মঞ্চস্থ হলো হোম অব ক্রিকেট মিরপুরে।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি