ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বিষু উৎসবকে ঘিরে কাপ্তাইয়ে ফুল ভাসানো ও আনন্দ র‍্যালি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৩:৪৪

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে ফুল বিষু উৎসবের আনুষ্ঠানিকতা পালন করল তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর-নারীরা। শনিবার (১২ এপ্রিল) সকালে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ কর্ণফুলী নদীতে ফুল ভাসানো উৎসবে অংশ নেন। পরে কাপ্তাই উপজেলার বড়ইছড়িতে এক আনন্দ র‍্যালি বের করা হয়। 

এতে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, কাপ্তাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সদস্যরা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।   

এদিকে ফুল ভাসানো উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে আজ থেকে শুরু হলো বৈশাবি উৎসব। এতে তিন পার্বত্য জেলার পাহাড়ী বিভিন্ন সম্প্রদায়ের পাড়া মহল্লায় এবং ঘরে ঘরে চলবে নানা আয়োজন। পাহাড়জুড়ে বইবে উৎসবের আমেজ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু