ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে নিখোঁজের ছয় দিন বৃদ্ধার লাশ উদ্ধার


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৪:১০

নিখোঁজের ৬ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকায় বালুর মাঠে কাঁশবনের ভেতর থেকে সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সিরাজুল ইসলাম উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। সিরাজুল ইসলামের বড় ছেলে শামীম রেজা বলেন, গত ৬ এপ্রিল রবিবার সকাল ১১ টায় আমার বাবা বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর আর ফিরে আসেনি। আমাদের নিকট আত্নীয়-স্বজনের বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার পর কোন সন্ধান না পেয়ে ৮ তারিখ মঙ্গলবার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের বিষয়টি নিয়ে আগেই নিহতের ছেলে থানায় সাধারন ডায়েরি জিডি করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত