কামারখন্দে এসএসসি পরীক্ষার্থী’র আত্মহত্যা
পরীক্ষা ভালো না হওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দে নাজিরা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাজিরা জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চলমান এসএসসি পরিক্ষার্থী ও ডিডি শাহবাজপুর গ্রামের নজরুল তালুকদারের বড় মেয়ে।
নাজিরা খাতুনের মা ছন্দা বেগম জানান, এসএসসি পরিক্ষা ভালো না হওয়ার কারণে তার মন খারাপ ছিলো। সকালে নাজিরা’র ছোট ভাইকে তাঁর বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করে পাঠিয়ে দেয়। এরপর ঘরে এসে দেখে নাজিরা ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ জানান,এসএসসি পরিক্ষার্থী এক মেয়ে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এমন বিষয় শোনার পর ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের