ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গজ, সিরিঞ্জ ছারাই চলছে গলাচিপা হাসপাতালের জরুরী বিভাগ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১২-৪-২০২৫ বিকাল ৬:৭

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ চলছে গজ, সিরিঞ্জ, পভিসেপ ছারাই। রোগীরা চিকিৎসা নিতে গিয়ে বিড়ম্বনায় পরছেন, বাহিরের ফার্মেসি থেকে এসব তাদের কিনতে হচ্ছে। মেডিকেল টেকনিশিয়ান তোফায়েল আলম জানান ৫ থেকে ৬ মাস যাবৎ গজ, সিরিঞ্জ, পভিসেপ ও বিভিন্ন অয়েন্টমেন্ট হাসপাতালে নেই। 

সরেজমিনে গিয়ে জানা যায়, রোগীদের খাবারের জন্য প্রতিদিন ১৭৫ টাকা বাজেট থাকলেও রোগীদের দেয়া হচ্ছে নিম্নমানের খাবার। ভর্তি হওয়া রোগীদের হাসপাতাল থেকে অল্প কিছু ঔষধ দিলেও বেশীরভাগ ঔষধ কিনতে হচ্ছে বাহিরের ফার্মেসি থেকে। একজন রোগী জানান হাসপাতাল থেকে তিনি কোন ঔষধ ও স্যালাইন পাননি, সবই তিনি বাহিরের ফার্মেসি থেকে কিনেছেন। এসব বিষয়ে ইনডোর ঔষধ ষ্টোর ইনচার্জ পলির কাছে ইনডোর ঔষধের লিষ্ট চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান গজ, সিরিঞ্জ কতদিন যাব্ৎ নাই সেটা আমার সঠিক জানা নাই, সম্ভবত ৩ মাস যাব্ৎ নাই। রোগীরা হাসপাতাল থেকে ঔষধ পাচ্ছেনা ও পলির ঔষধের লিষ্ট দিতে অস্বীকৃতি জানানোর কথা তাকে জানালে তিনি পলিকে দিয়ে হাতে লিখে একটি ঔষধের লিষ্ট সাংবাদিকদেরকে দেন।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা